Friday, April 3, 2026

Big B: বিগ বি-র বাড়িতে করোনার থাবা, আক্রান্ত ‘জলসা’-র এক কর্মী

Date:

Share post:

ফের জলসায় করোনার হানা। বিগ বি-র (Big B) বাড়ির এক কর্মী কোভিড (Covid) আক্রান্ত হয়েছেন। নিজেই ব্লগ একথা জানিয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ২ জানুয়ারি বাড়ির কর্মীদের করোনা পরীক্ষা করান অমিতাভ। ৩১ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে। “বাড়ির কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে।” তখনই ধারণা হয় যে তার পরিবারের কেউ করোনা আক্রান্ত। পরে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, কর্মীদের মধ্যে থেকে একজন কোভিড পজেটিভ।

২০২০ সালে করোনা আক্রান্ত হন অমিতাভ। একই সঙ্গে আক্রান্ত হন অভিষেক, ঐশ্বর্যা এবং তাঁদের মেয়ে আরাধ্যা। তারা সেরে ওঠেন। এবার আক্রান্ত জলসার কর্মী।

আরও পড়ুন:Delhi High Court: দিল্লি হাইকোর্টের বিশেষ রায়: বেনজির অনুমতি পেলেন অন্তঃসত্ত্বা

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...