Wednesday, June 24, 2026

সৌরভের পর এবার করোনা আক্রান্ত কন্যা সানা

Date:

Share post:

ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে করোনার (Corona) হানা। এবার কোভিড আক্রান্ত হলেন সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। আজ, বুধবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনেই রয়েছেন সানা।

এর আগে গতকাল, মঙ্গলবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের আরও তিন সদস্য তাঁর কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা পজেটিভ হয়েছিলেন। সকলেই রয়েছেন হোম আইসোলেশনে।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন BCCI সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সদ্য ছুটি পেয়ে বাড়ি গিয়েছেন সৌরভ। তিনি যখন করোনা পজিটিভ ছিলেন, তখনও কন্যা সানা ও স্ত্রী ডোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু শেষপর্যন্ত সানাও কোভিভ আক্রান্ত হলেন।

আরও পড়ুন:Delhi High Court: দিল্লি হাইকোর্টের বিশেষ রায়: বেনজির অনুমতি পেলেন অন্তঃসত্ত্বা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...