Saturday, March 28, 2026

Shantiniketan: লক্ষ্য পর্যটকশূন্য শান্তিনিকেতন, বন্ধ হল হোটেল-লজ-রিসর্ট

Date:

Share post:

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিঘা (Digha), দার্জিলিঙের (Darjeeling) পরে এবার শান্তিনিকেতনে (Shantiniketan) বন্ধ করা হল হোটেল। শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার লক্ষ্যেই এই পদক্ষেপ। ১৫ জানুয়ারি পর্যন্ত হোটেল-লজ-রিসর্ট বুকিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে হোটেল মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

বুধবার, বোলপুরের (Bolpur) মহকুমা শাসক অয়ন নাথের সঙ্গে বৈঠক করেন বোলপুরের এসডিপিও অভিষেক রায়, বোলপুর ও ইলামবাজারের বিডিও, আইসি, ওসিদের নিয়ে৷ আলোচনায় যোগ দেন হোটেল, লজ, রিসর্টের মালিকরাও। সেখানেই নির্দেশ দেওয়া হয়, ১৫ তারিখ পর্যন্ত কোনও পর্যটক রাখা যাবে না। অর্থাৎ ওই পর্যন্ত কোন রকম বুকিং নেওয়া যাবে না৷ কোভিড (Covid) পরিস্থিতি মোকাবিলা করতে শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার সিদ্ধান্ত প্রশাসনের।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...