Saturday, April 4, 2026

ত্রিপুরায় পুলিশি জুলুম: তৃণমূলের রাজভবন অভিযানে বাধা, আটক ৩০০

Date:

Share post:

১৫ দফা দাবিকে সামনে রেখে বিজেপি সরকারের(BJP Govt) অপশাসনের বিরুদ্ধে সরব হয়ে রাজভবন অভিযানে নেমেছিল ত্রিপুরা তৃণমূল(Tripura TMC)। তবে রাজভবন পৌঁছনোর আগেই তৃণমূলের বিশাল মিছিল আটকে দিল পুলিশ। রীতিমতো মারধর করার পাশাপাশি তৃণমূল নেতাদের টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হলো পুলিশের তরফে। বাদ গেলেন না মহিলা কর্মচারীরাও। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আগরতলায়(Agartala)। প্রায় ৩০০ জন তৃণমূল নেতৃত্বকে আটক করা হয়েছে বলে খবর।

ত্রিপুরা রাজ্যে তৃণমূলের সংগঠন যে আড়ে-বহরে বৃদ্ধি পেয়েছে তা পুরসভা নির্বাচনেই স্পষ্ট হয়ে গিয়েছে। ২০ শতাংশের বেশি ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ফলস্বরূপ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। চলছে লাগাতার হামলা। বিজেপির এহেন ‘অপশাসনে’র বিরুদ্ধে ১৫ দফা দাবিতে বুধবার রাজভবন অভিযান করেন তৃণমূল নেতা-কর্মীরা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন রাজভবনের সামনে। নেতৃত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুবল ভৌমিকেরা। ওঠে বিজেপিবিরোধী স্লোগান-ও। আর সেই অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আগরতলার রাজপথ। এদিন অবশ্য ঘাসফুল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি ত্রিপুরার রাজ্যপাল।

তবে রাজভবন অভিযান আটকে দেওয়া এবং ৩০০ তৃণমূল নেতা-কর্মী সমর্থককে গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই অভিযানের কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি, তার জন্যই পদক্ষেপ নিয়েছে পুলিশ। তবে পুলিশের তরফে নৃশংসভাবে লাঠিচার্জ এবং টেনে হিঁচড়ে তৃণমূল নেতাদের গাড়িতে তোলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বাদ যাননি মহিলা কর্মীরাও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...