Friday, April 3, 2026

নবান্নের নির্দেশে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন খোদ পুলিশ সুপার

Date:

Share post:

করোনা সংক্রমিত দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতোই কাজ। এবার মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই আসরে নামলেন খোদ পুলিশ সুপার। জলপাইগুড়িতে করোনা আক্রান্ত পরিবারগুলির খোঁজ খবর নিলেন তিনি। বাড়িতে পৌঁছে দিলেন খাবারও।

বুধবার দুপুরেই জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত নিজেই বেরিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে বা সেফ হোমে থাকা দুঃস্থ পরিবারগুলির খোঁজখবর নিতে। প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নের তরফে পুলিশের সাহায্যে আক্রান্তের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। খাবারের সঙ্গে প্রয়োজনে ওষুধও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতোই কাজ করলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। তিনি নিজে করোনা সংক্রমিত পরিবারগুলোর সাথে দেখা করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।

বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমিত জলপাইগুড়ির পান্ডাপাড়া এলাকার বছর আশির সুভাষ চট্টোপাধ্যায়। এই অতিমারী পরিস্থিতিতে খোদ পুলিশ সুপারকে পাশে পেয়ে আবেগে কেঁদে ফেললেন বৃদ্ধ। এদিন জলপাইগুড়ি জেলা জুড়ে করোনা আক্রান্ত ২০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে কর্মসূচি শুরু করে জলপাইগুড়ি জেলা পুলিশ। এদিন পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবং জলপাইগুড়ি পুরপ্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্য়ায়।

আরও পড়ুন- Corona Update: কলকাতায় রেকর্ড! রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৪ হাজার পার

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...