Friday, April 3, 2026

Gangasagar-Case: কোভিড মেনেই হবে গঙ্গাসাগর মেলা: হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

Date:

Share post:

বর্তমান পরিস্থিতিতে কি হবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)? এই বিষয়ে দায়ের করা মামলার শুনানিতে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্য? এর উত্তরে হাইকোর্টে নিজেদের অবস্থান জানাল সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, কোভিড (Covid) বিধি মেনেই হবে।

বৃহস্পতিবার, আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন, কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা করাতে চায় সরকার। আরটিপিসিআর  এবং Rapid অ্যান্টিজেন টেস্টে জোর দিচ্ছে রাজ্য। থাকছে গ্রিন করিডোর। মেলা প্রাঙ্গণেই সেফ হোম থেকে হাসপাতালের ব্যবস্থা থাকবে। ৭৩৫ টি মেডিক্যাল ইউনিট রাখা হয়েছে। ১৯৩২ কোভিড বেড ক্যাপাসিটি রয়েছে। ই- স্নান, ই- দর্শনে জোর দেওয়া হচ্ছে বলে জানান অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায়।(Gopal Mukherjee)

আরও পড়ুন- পাইলটের অসতর্কতায় রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে? তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত

এজি জানান, ৬-১৫ জানুয়ারি মেলা হবে। রাজ্য আশা করছে পাঁচ লক্ষের বেশি পূণ্যার্থী আসবেন না। রাজ্যের ৭০ শতাংশ মানুষ ফার্স্ট ডোজ পেয়েছেন। কলকাতা তুলনায় ডায়মন্ড হারবারে কোভিডের সংক্রমণ কম । যেসব পুলিশ, স্বাস্থ্যকর্মী গঙ্গাসাগর মেলার সময় সেখানে ডিউটি করবেন ,তাঁদের সবার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আছে। সাধারণ মানুষকে আমরা যাওয়ার উৎসাহ দিচ্ছি না- আদালতে বলেন গোপাল মুখোপাধ্যায়।

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...