Monday, March 16, 2026

পাঞ্জাবকাণ্ডে রাষ্ট্রপতি সাক্ষাতে ঘটনার ব্যাখ্যা প্রধানমন্ত্রীর, উদ্বেগ প্রকাশ কোবিন্দের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর(Prime Minister) পাঞ্জাব(Punjab) সফরে নিরাপত্তা গাফিলতি ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। এই ঘটনাতেই বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি(president) রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। বুধবার ওই ঘটনার পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে পাঞ্জাব সফরের বিস্তারিত তুলে ধরেছিলেন তিনি। বলেছিলেন নিরাপত্তায় গাফিলতির ঘটনাও। সবটা শুনে এদিন উদ্বেগ প্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

উল্লেখ্য, নির্বাচন মুখর পাঞ্জাবে এক ঝাঁক উপহারের ঝুলি নিয়ে পাঞ্জাব সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের জেরে প্রায় মিনিট কুড়ি একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। যার জেরে সমস্ত কর্মসূচি বাতিল করে ভাতিণ্ডা ফিরে আসেন মোদি। এই ঘটনাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় পাঞ্জাব সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রক ও বিজেপি। এ ঘটনার জেরে বিরক্তি প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। ফেরার পথে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বলবেন, আমি প্রাণে বেঁচে গিয়েছি।” এবার গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...