Tuesday, June 9, 2026

Atk Mohunbagan: জল্পনার অবসান, এটিকে মোহনবাগানে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান

Date:

Share post:

জল্পনার অবসান। পুরোনো ক্লাব এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan) ফিরলেন তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান( Sandesh Jhingan)। বৃহস্পতিবার সরকারিভাবে জানিয়ে দিল এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট। ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএনকে সিবেনিক থেকে রিলিজ পেয়ে পুনরায় সবুজ-মেরুণ ব্রিগেডে ফিরলেন সন্দেশ।

চলতি মরশুমে এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছেদ করে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব  এইচএনকে সিবেনিকে সই করেন সন্দেশ। কিন্তু চোটের কারণে সিবেনিকের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি তারকা এই ডিফেন্ডার। এইচএনকে সিবেনিকের সঙ্গে দ্বিতীয়বার অনুশীলন করার সময়েই চোট পান সন্দেশ। চিকিৎসা করাতে ফিরে আসেন ভারতে। তখন থেকেই দেশে রয়েছেন তিনি। এই সময়ই সন্দেশকে পাওয়ার লক্ষ্যে তাঁর এজেন্টের সঙ্গে কথাবার্তা চালান এটিকে মোহনবাগান কর্তারা। জানা যায় বুধবার রাতে চুক্তিপত্রে সই করেন সন্দেশ।

আশা করা হচ্ছে, এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বির ফিরতি লেগে মাঠে নামবেন সন্দেশ। এখন এটিই দেখার, নতুন কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে কেমন পারফর্ম করেন বাগানের তারকা ডিফেন্ডার।

আরও পড়ুন:Sc EastBengal: শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চ‍্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...