Tuesday, June 9, 2026

Mamata Banerjee: চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম: ছোটভাইকে কড়া বার্তা দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা

Date:

Share post:

পুলিশ থেকে সরকারি আধিকারিক, চিকিৎসক থেকে শিল্পী- সব মহলেই হানা দিয়েছে করোনা। বাদ পড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারও। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে সেই কথা জানানোর পাশাপাশি কোভিডবিধি না মানায় নিজের ভাইকেই ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি নিয়মবিধি অবহেলা করা তাঁর যে একেবারে নাপসন্দ তাও মমতা স্পষ্ট করে দেন এদিন। মুখ্যমন্ত্রী বলেন, “অনেককে দেখছি, বাড়ির একজনের করোনা হলে অন্যজন ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইয়ের বউ করোনা আক্রান্ত। তার পরেও আমার ভাই বাড়ি থেকে বেরচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে।” এরপরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি এসব পছন্দ করি না। ওকে নিষেধ করে দিয়েছি। চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম”। তবে, শুধুমাত্র ভ্রাতৃবধূ নন, মমতা জানান, করোনা (Corona) আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর গাড়ির দুই চালকও। বাড়ির একজন সদস্যের করোনা হলে বাকিরাও আইসোলেশনে থাকুন, পরামর্শ মুখ্যমন্ত্রীর।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের করোনা পরিস্থিতির কথা তুলে ধরে কখনও কড়া ভাষায়, আবার কখনও অভিভাবকের মতোই বুঝিয়ে বলেন তিনি। তবে, রাজ্যের কড়া অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

কয়েকদিন নবান্নে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে গুজব ছড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনা আক্রান্ত। এদিন সেই গুজব উড়িয়ে দিয়ে মমতা বলেন, “আমার বাড়িতে ৫০০ ফোন এসেছে। জানতে চাওয়া হয়েছে আমার কোভিড হয়ছে কি না। হলে তো জানতেই পারতেন। সারা বিশ্বে সবার হয়েছে এটা তো লুকিয়ে রাখার বিষয় নয়”। তাঁর দুই গাড়িচালক করোনা আক্রান্ত বলেই তিনি নবান্নে যেতে পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...