Tuesday, June 23, 2026

Narendra Modi:মোদির কনভয় আটকে বিক্ষোভ, ৩দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

Date:

Share post:

পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে থাকার ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করল পাঞ্জাব সরকার। ৩ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিংহ গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।৩ দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট চেয়ে পাঞ্জাবের মুখ্যসচিবকে অপসারণের দাবিও জানানো হয়েছে। শুক্রবারই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:গোয়ায় ফের কংগ্রেসে ভাঙন, তৃণমূলের হাত ধরলেন প্রদেশ মুখপাত্র

প্রসঙ্গত, বুধবার পাঞ্জাবের ভাতিন্দা থেকে হুসেইনিওয়ালা যাওয়ার পথে পিয়ারেনা গ্রামের কাছে যাওয়ার পথে একাধিক কৃষক সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রামের কাছে সড়কের উপর একটি ফ্লাইওভারে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। ওই যাত্রাপথে একটি উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। তার পর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে আসতে হয় মোদিকে। এই ঘটনাকেই নিরাপত্তার বড়সড় গাফিলতি বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনার পিছনে কারা রয়েছে, তাঁদের চিহ্নিত করতেও বলা হয়।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় কোনও গলদ ছিল না, গতকালই সাংবাদিক বৈঠক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি একথা জানিয়ে ছিলেন। তবে আজ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অন্যরকম দাবি করেছে। মন্ত্রকের আধিকারিকের দাবি, নিরাপত্তার গাফিলতি হয়েছিল। ইন্টেলিজেন্স রিপোর্টে বিক্ষোভের কথা বলা হলেও পাঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর যাত্রাপথ নিরাপদে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...