Tuesday, June 23, 2026

গোয়ায় ফের কংগ্রেসে ভাঙন, তৃণমূলের হাত ধরলেন প্রদেশ মুখপাত্র

Date:

Share post:

সামনেই বিধানসভা ভোট (Assembly Election 2022)। ঠিক তার আগে দ্বীপরাজ্য গোয়ায় (Goa) যখন তৃণমূল (TMC) ক্রমশ শক্তি বাড়িয়ে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠছে, ঠিক তখনই কংগ্রেসে (Congress) ভাঙন অব্যাহত। এবার গোয়া প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রাখি প্রভুদেসাই নায়েক (Rakhi Pravudeshai Nayek) দল ছেড়ে হাত ধরলেন তৃণমূলের। গোয়ায় তৃণমূলের ইন-চার্জ তথা সাংসদ মহুয়া মৈত্রের (Mahuya Moitro) হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন রাখি।

আরও পড়ুন- Covid Update:রেকর্ড সংক্রমণ, দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৯১ হাজার

দল ত্যাগের বিষয়টি নিয়ে একটি টুইটে রাখি লেখেন, “মনে অনেক দুঃখ নিয়ে জানাচ্ছি যে অনেক ভাবনা চিন্তার পর আমি কংগ্রেসের সঙ্গে আমার সফল ইনিংস শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছি।” টুইটে নিজের পদত্যাগ পত্রের একটি ছবিও পোস্ট করেন রাখি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...