Tuesday, June 23, 2026

Covid Update:রেকর্ড সংক্রমণ, দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৯১ হাজার

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রেকর্ড হারে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে দেশের সব রেকর্ডকে ছাপিয়ে ক্রমেই ঊর্ধ্বমুখী গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৮। যা বুধবারের তুলনায় ৫৬.৫ শতাংশ বেশি।

আরও পড়ুন:Gujrat Accident:সুরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে দুর্ঘটনা, মৃত ৬, আহত ২০

দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় সাড়ে ৬ শতাংশ। সুস্থতার হার বুধবারের তুলনায় সামান্য কমেছে। বৃহস্পতিবার দৈনিক সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে সুস্থতার হার যেমন কমেছে তেমন বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশের ২৬টি রাজ্যে ছড়িয়েছে করোনার এই নতুন রূপ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩০। রাজ্যগুলির মধ্যে ওমিক্রনে আক্রান্তের সিঙ্ঘভাগই রয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৯৭ জন। সুস্থ হয়েছেন ৩৩০ জন। মহারাষ্ট্রের পরই রয়েছে ৪৬৫ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...