Saturday, June 27, 2026

Gujrat Accident:সুরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে দুর্ঘটনা, মৃত ৬, আহত ২০

Date:

Share post:

ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে ভয়াবহ দুর্ঘটনা। গুজরাতের সুরাটে রাসায়নিক লিক করে কারখানায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ৬ জন। আহত কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন:Delhi Fire:রাজধানীর চাঁদনি চক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু দোকান

পুলিশ সূত্রের খবর,বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ গুজরাত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন(DIDC)-এর সচিন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তাঁরা সকলেই ওই এলাকার একটি শাড়ি কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানিয়েছে, বডোদরা থেকে একটি ট্যাঙ্কারে করে রাসায়নিক নিয়ে এসেছিলেন ট্যাঙ্কারের চালক। বৃহস্পতিবার ভোরে নিয়মবিরুদ্ধ ভাবে ডিআইডিসি এলাকায় একটি রাসায়নিক ভর্তি ওই ট্যাঙ্কার থেকে বর্জ্যপদার্থ বার করে নর্দমায় ফেলার সময় বিপত্তি ঘটে। দুর্ঘটনার পর এলাকা থেকে চম্পট দিয়েছেন ওই ট্যাঙ্কারের চালক। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ঘটনার সময় কাছেই একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বহু শ্রমিক। তাঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ৬ জন। গুরুতর অবস্থায় এখনও অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইটারে এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘সুরাটে গ্যাস লিকের ঘটনায় দুর্ভাগ্যক্রমে অনেক লোক মারা গেছেন। বিদেহীদের আত্মা শান্তিতে থাকুক এবং তাঁদের আত্মীয়-স্বজনরা যাতে এই কষ্ট সহ্য করার শক্তি পায়। যারা এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আমি তাঁদেরও সুস্থতার প্রার্থনা করছি।’

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...