Thursday, June 25, 2026

Delhi Fire:রাজধানীর চাঁদনি চক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু দোকান

Date:

Share post:

সাতসকালেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোর রাতে দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা একের পর এক দোকানকে গ্রাস করে। স্থানীয় মানুষ ও দমকলবাহিনীর চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: Jharkhand Accident: বাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে মৃত ১৭ , আহত ২৬,শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার ভোর রাতে আচমকাই চাঁদনি চক মার্কেটে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের কথায়, আগুন দেখেই দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকল এসে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। টানা পাঁচঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল। যদিও এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

পুলিশ জানিয়েছে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে কোথা থেকে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...