Tuesday, April 7, 2026

বিদেশ ফেরত যাত্রীদের জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার

Date:

Share post:

দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Covid Situation) মোকাবিলায় এবার শক্ত হাতে ময়দানে নামলো কেন্দ্রীয় সরকার(Central Govt)। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে সমস্ত বিদেশী যাত্রীদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে(Home Quarantine) থাকতে হবে। এবং অষ্টম দিনে তাদের RTPCR টেস্ট করা হবে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশ থেকে ভারতের উদ্দেশ্যে যারা আসছেন তাদের প্রত্যেককে অনলাইন এয়ার সুবিধা পোর্টালে সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। যাত্রা শুরু করার ৭২ ঘন্টা আগে যাত্রীকে করোনা নেগেটিভ RT-PCR রিপোর্ট আপলোড করতে হবে। পাশাপাশি বিপদজনক দেশ থেকে যে সকল যাত্রী আসছেন সেই সকল যাত্রীকে এয়ারলাইন্সকে জানাতে হবে ভারতে পৌঁছানোর পর তারা করোনা টেস্ট করবেন এবং রিপোর্ট পজিটিভ এলে কড়া আইসোলেশন প্রটোকল পালন করবেন।

আরও পড়ুন:George Floyd: ফ্লয়েডের চার বছরের নাতনিকে ঘুমের মধ্যে গুলি

একইসঙ্গে সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এয়ারলাইন্সে টিকিটের পাশাপাশি যাত্রীদের একটি বুকলেট দিয়ে দেওয়া হবে যেখানে লেখা থাকবে তারা কি করবেন এবং কি করবেন না। যাত্রীদের নিজেদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। পাশাপাশি যদি কোনও যাত্রী যাত্রাকালীন সময়ে করোনার লক্ষণের রিপোর্ট করেন সেক্ষেত্রে নিয়ম অনুসারে তাকে আইসোলেশনে রাখা হবে।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...