Friday, April 3, 2026

Lockdown: সপ্তাহে তিনদিন কার্যত লকডাউন! দক্ষিণ দমদম পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন

Date:

Share post:

সপ্তাহে তিনদিন কার্যত লকডাউন (Lockdown)! দক্ষিণ দমদম পুরসভায় এই বিজ্ঞপ্তি জারি করেছেন পুর প্রশাসক পাঁচু রায় (Panchu Ray)। ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাজার, শপিংমল এমনকী মুদির দোকানও মঙ্গল, বৃহস্পতি, শনিবার সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। শুধুমাত্র, ওষুধ এবং মিষ্টির দোকান খোলা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্য সরকার কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া সবকিছুই খোলা রেখেছে। সেখানে দক্ষিণ দমদম পুরসভা এই ধরনের বিজ্ঞপ্তি জারি করল কী করে!

বিশেষ করে বাজার, দোকান এইসব নিত্যপ্রয়োজনীয় জিনিসের বন্ধ করলে সাধারণ মানুষের সমস্যা হবে। শপিংমল ১০ টা পর্যন্ত খোলা রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শপিংমল বন্ধ রাখতে বলেছে দক্ষিণ দমদম পুরসভা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বারবারই সম্পূর্ণ বন্ধের বিরোধী। কারণ, তিনি বলেন, সব বন্ধ করলে জীবন-জীবিকা দুটোরই ক্ষতি হয়। বরং করোনা বিধি সম্পূর্ণভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, তাহলে কোভিড সংক্রমণ রোধের দোহাই দিয়ে এভাবে সপ্তাহের তিনদিন সম্পূর্ণ বাজার বন্ধ করার নিদান কীকরে দিল দক্ষিণ দমদম পুরসভা? উল্টে যদি কমদিন বাজার, দোকান খোলা থাকে তাহলে সেই দিনগুলিতে আরও বেশি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন- Hair Cut: থুতু ছিটিয়ে মহিলার চুল কাটা! জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা, ক্ষমাপ্রার্থী হেয়ারস্টাইলিস্ট

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...