Saturday, April 4, 2026

Weather Forecast: কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমা, কমছে শীতের দাপট

Date:

Share post:

কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহান্তে কমছে শীতের দাপট। শুক্রবার সকালে কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। একই সঙ্গে কলকাতা এবং সংলগ্ন জায়গাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা-ও স্বাভাবিক। শুক্রবারেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস।

আরও পড়ুন:গর্বের ১২৫ বছর পার মিত্র ইনস্টিটিউশন (মেইন) এর

আগামী কয়েক দিন ভোরের দিকে জেলাগুলিতেও চলবে কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি করছে । তাই ভরা পৌষেও হাড়কাঁপানো শীতের কামড় উপভোগ করবেন না বঙ্গবাসী। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানের উপর রয়েছে। এবং ক্রমশই তা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই কারণেই শীত কমবে বাংলায়। আগামী ৪-৫ দিনে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি অবধি বেড়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

কলকাতার আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা কলকাতার থেকে আরও ২-৩ ডিগ্রি কম থাকবে। একই সঙ্গে আলিপুর এবং ডুয়ার্স এলাকায় আগের মতোই বজায় থাকবে শীতের দাপট। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রি সেলসিয়া পর্যন্ত। দুই মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...