Saturday, April 4, 2026

Covid in Tollywood: টলিপাড়ায় করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,শ্রীলেখা মিত্র সহ আরও অনেকে

Date:

Share post:

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। এরইমধ্যে টলিপাড়ায় একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন কোভিডে। প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকাও। এবার সপরিবারে আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।  দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ শ্যুট করতে গিয়েছিলেন তিনি। শীতের আমেজ উপভোগ করতে পরিবারের সবাইকে নিয়েও গিয়েছিলেন দার্জিলিং-এ। ফিরে এসে সকলেরই হালকা উপসর্গ ছিল। পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:রাতের কলকাতায় পুলিশ সেজে লুঠ চালালো ‘মহিলা গ্যাং’, গ্রেফতার ৩

অন্যদিকে, কোভিড পজিটিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্রেরও। দিন দুই ধরে জ্বর। সঙ্গে গলা ব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা। গলা বসে গিয়েছিল অভিনেত্রীর। তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন গান। ভাবতেই পারেননি করোনায় কাবু হবেন। কিন্তু বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।

এদিকে করোনা থাবা বসিয়েছে অভিনেতা কৌশিক সেনের বাড়িতেও। ছেলে অভিনেতা ঋদ্ধি সেন ও স্ত্রী রেশমি সেনের সঙ্গে করোনা আক্রান্ত কৌশিক সেন।শুক্রবার কৌশিক সেন জানান, এই নিয়ে দ্বিতীয় বার তাঁদের পরিবারে থাবা বসিয়েছে করোনা। যদিও অভিনেতা কৌশিক সেন এখন করোনামুক্ত। তবে স্ত্রী এবং ছেলে ঋদ্ধি সেন এখনও করোনা আক্রান্ত। দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন।

করোনার তৃতীয় ঢেউয়ে লাগাতার আক্রান্ত হচ্ছেন টলিপাড়ার তারকারা। বছরের প্রথম দিনেই করোনা আক্রান্তের খবর দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তারপর একে একে আক্রান্ত হন পার্নো মিত্র, সস্ত্রীক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কবি শ্রীজাত, শ্রীলেখা মিত্র সহ বহু জন। যদিও প্রত্যেকেই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। দুর্বলতা কাটিয়ে ইতিমধ্যেই সুস্থও হয়ে উঠেছেন অনেকেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...