Wednesday, June 24, 2026

Novak Djokovic: জোকারের পাশে ফ্রান্স, অস্ট্রেলিয়ান ওপেনে বাধা থাকলেও, ফ্রেঞ্চ ওপেনে নেই কোন বাধা, জানাল ফ্রান্স সরকার

Date:

Share post:

অস্ট্রেলিয়া ( Australia) ঢুকতে দেওয়া হয়নি টেনিস তারকা নোভাক জোকোভিচকে( Novak Djokovic)। এমনকি বাতিল করা হয়েছে ভিসাও। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন জোকার। কিন্তু করোনা টিকাকরণগত নিয়ম না মানায় ঢুকতে দেওয়া হয়নি এই তারকা সুপারস্টারকে। আর এর ফলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন খেলাও কার্যত অনিশ্চিত জোকারের।

আর এই পরিস্থিতিতে জকোভিচের পাশে দাঁড়ালেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাচিনিনু। তিনি আশ্বাস দিয়ে বলেন, করোনার টিকা না নেওয়া থাকলেও রোলাঁ গারো গ্র‍্যান্ড স্ল‍্যাম খেলতে পারবেন জোকোভিচ।

এই নিয়ে রোক্সানা বলেছেন, “জোকোভিচের জন্য হয়ত সেই আয়োজন করা হবে না যা টিকাকৃত খেলোয়াড়দের জন্য করা হবে। কিন্তু উনি খেলতে পারবেন কারণ আমাদের প্রোটোকল, জৈব বলয় তাকে অনুমতি দেবে।”

এই মুহুর্তে মেলবোর্নে কার্লটনের পার্ক হোটেলে রাখা হয়েছে জোকোভিচকে।

গত মঙ্গলবার জোকোভিচ জানিয়েছিলেন যে তিনি করোনার টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়ের অনুমতি’ পেয়েছিলেন এবং বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়া অবতরণ করেন তিনি। কিন্তু এর পরই ঘটে বিপত্তি। অস্ট্রেলিয়ায় ঢুকতে বাধা দেওয়া হয় এই টেনিস তারকাকে।

আরও পড়ুন:Isl: করোনার থাবা আইএসএলে, স্থগিত এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ, আক্রান্ত বাগান ফুটবলার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...