Saturday, March 14, 2026

Kolkata Police:থানায় গিয়ে নয়, হোয়াটস অ্যাপের মাধ্যমেই জানানো যাবে অভিযোগ

Date:

Share post:

রাজ্যজুড়ে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। কোভিডের এই তৃতীয় ঢেউয়ে জেরবার প্রথম শ্রেণির কোভিড যোদ্ধারা। চিকিৎসক এবং পুলিশ একাংশ করোনায় কাবু। তাই করোনা নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ নিল লালবাজার। অনলাইনে অভিযোগ জানানোর পাশাপাশি এবার থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন:Covid in Parliament:করোনার কবলে সংসদ, আক্রান্ত ৪০২ কর্মী

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, থানায় গিয়ে আর অভিযোগ জানানোর প্রয়োজন হবে না। অভিযোগ জানাতে হলে সংশ্লিষ্ট ব্যক্তি হোয়াটস অ্যাপের মাধ্যমেই সংশ্লিষ্ট থানার হোয়াটস অ্যাপ নম্বরে জিডি করতে পারবেন।এছাড়াও থানার হোয়াটস অ্যাপ নম্বরে লিখিত অভিযোগও জানাতে পারবেন। সেই অভিযোগ জেনারেল ডায়েরি হিসাবে গণ্য হবে। এমন কী ওই নম্বরে যে কোনও ধরণের খবর দেওয়া যাবে। তাতে করে খুব দ্রুতই অভিযোগ পৌঁছে যাবে থানার অফিসারদের কাছে।এ ই মর্মে শনিবার প্রতিটি থানায় একটি করে মোবাইল নম্বর সহ ফোন পাঠানো হয়েছে। সেই ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে। ফলে কম সময়ে অনেক দ্রুত অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ মানুষ।

করোনা সংক্রমণে লাগাম পরাতে একাধিক বিধিনিষেধ চালু করেছে রাজ্য সরকার। সংক্রমণের রাশ টানতে এবার অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশও। করোনা পরিস্থিতিতে সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই উদ্যোগ। লালবাজারের কর্তাদের বক্তব্য এতে সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব হবে।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...