Wednesday, June 24, 2026

Covid in Parliament:করোনার কবলে সংসদ, আক্রান্ত ৪০২ কর্মী

Date:

Share post:

বাজেট অধিবেশনের আগেই সংসদে থাবা বসাল করোনা। সংসদ ভবনের দুই কক্ষে কর্মরত মোট ৪০২ জন সদস্য করোনা আক্রান্ত। জানা গিয়েছে সংসদে কর্মরত মোট  ১ হাজার ৪০৯ জনের কোভিড পরীক্ষা করানো হয়। তার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের প্রত্যেকেই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। সংক্রমিতদের নমুনা জিনোম সিকুয়্যান্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:Covid-19: বেলাগাম করোনা, দেশের দৈনিক সংক্রমণ ৮ লাখ পর্যন্ত হওয়ার আশঙ্কা

জানা গিয়েছে, ৪০২ জনের মধ্যে লোকসভার ২০০ এবং রাজ্যসভার ৬৯ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের মধ্যে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যেই ৪০২ জন সংক্রমিত। এছাড়াও সংসদভবনের বাইরে যারা কাজ করেন , তাদের রিপোর্ট সম্পর্কে কিছু  জানানো হয়নি।

শনিবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশের দৈনিক সংক্রমণ দেড় লক্ষের গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬.৯৮। এরইমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এরই মধ্যে গত ৬ থেকে ৭ জানুয়ারি দু’দিনের মধ্যে দিল্লিতে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪০০ জনের পজিটিভি হয়েছেন ৷ যা স্বভাবতই চিন্তা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...