Wednesday, June 24, 2026

মোদির নিরাপত্তায় গলদ: DGP সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে সরালো পাঞ্জাব সরকার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নিরাপত্তা গাফিলতি ঘটনায় জাতীয় রাজনীতি রীতিমতো সরগরম। এহেন পরিস্থিতি মাঝেই এবার বড়সড় পদক্ষেপ নিল পাঞ্জাব সরকার। সদ্য নিযুক্ত পাঞ্জাব পুলিশের ডিজিপি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে(Siddhartha Chatterjee) সরিয়ে সেখানে নয়া পুলিশ প্রধানের দায়িত্বে আনা হলো ভিকে ভাওরাকে(v k bhawra)।

মোদির নিরাপত্তায় গাফিলতির অভিযোগ শুরু থেকেই মানতে নারাজ ছিল পাঞ্জাব সরকার। অভিযোগ করা হয় শেষ মুহূর্তে হঠাৎ প্রধানমন্ত্রীর রুট বদলের ফলেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। যদিও তাতে প্রধানমন্ত্রী প্রাণভয় ছিল না। শুধুমাত্র জনসভায় লোক না হওয়ার কারণে সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। তবে পাঞ্জাব পুলিশের তরফে এমনটা জানানো হলেও চাপ বাড়ছিল ক্রমাগত। এরই মাঝে পাঞ্জাবের বিদায়ী ডিজিপি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গড়ে দেওয়া কমিটি। এরপরই সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিল পাঞ্জাব সরকার। তার পরিবর্তে এই রাজ্যের পুলিশ প্রধানের দায়িত্বে আছেন ভিকে ভাওরা। আগামী ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগে চান্নি সরকারের এহেন পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...