Wednesday, June 3, 2026

কথা দিয়ে কথা রাখলেন বৃদ্ধা, লটারি জিতে বিক্রেতাকে দিলেন অর্ধেক পুরস্কার

Date:

Share post:

শখ করে লটারি কেটেছিলেন বৃদ্ধা। যে দোকান থেকে তিনি লটারি(Lottery) কেনেন বিক্রেতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি প্রথম পুরস্কার জেতেন তবে অর্ধেক টাকা তাঁকে দেবেন। প্রথম পুরস্কার না জিতলেও পুরস্কার হিসেবে যত টাকা তিনি পেলেন তার অর্ধেক টাকা বিক্রেতাকে দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন ৮৬ বছর বয়সী বৃদ্ধা। বৃদ্ধার এহেন আচরণ মন জয় করে নিল নেটিজেনদের।

জানা গেছে, চলতি সপ্তাহে এক লটারির দোকান থেকে টিকিট কেটেছিলেন মারিয়ন ফরেস্ট(Marion forest)। প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল পাঁচ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় পৌনে চার কোটি টাকা)। টিকিট কাটার পর মারিয়ন বিক্রেতাকে বলেছিলেন, “যদি আমি এই টাকা জিতি, তা হলে তোমাকে সেই অর্ধেক দেব।” অবশ্য দোকানে হাজার ক্রেতার ভিড়ে বৃদ্ধার এই প্রতিশ্রুতি মনে ও রাখেনি বিক্রেতা। কিন্তু হঠাৎ একদিন সেই দোকানে ফিরে এলেন মারিয়ান। হাতে তার একটি খাম ও দুটি বেলুন। এরপর তিনি যা করলেন তাতে রীতিমত অবাক হয়ে যান ওই টিকিট বিক্রেতা।

আরও পড়ুন:মোদির নিরাপত্তায় গলদ: DGP সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে সরালো পাঞ্জাব সরকার

সাদা খামটি তাঁর দিকে বাড়িয়ে দিয়ে বৃদ্ধা বলেন, “এটা তোমার। বলেছিলাম লটারি জিতলে তার অর্ধেক টাকা তোমাকে দেব। এটাই তোমার পুরস্কার।” ঘটনাচক্রে, মারিয়ন কিন্তু প্রথম পুরস্কার পাননি। তিনি মাত্র ৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা) জিতেছিলেন। অর্থমূল্য যা-ই হোক না কেন, প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি মারিয়ন। কথা রেখেছেন। বৃদ্ধার সেই ভিডিয়ো এখন ভাইরাল নেটামাধ্যমে। তাঁর এই উদারতা এবং প্রতিশ্রুতিকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...