Wednesday, June 24, 2026

দ্রুত সুস্থ হয়ে উঠুন, সৌরভের আরোগ্য কামনায় তাঁকে ফল ও হেলথ ড্রিঙ্কস পাঠালেন মমতা

Date:

Share post:

করোনা আক্রান্ত বিসিসিআই প্রেসিডেন্ট(BCCI President) তথা বাঙালির প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। মহারাজের আরোগ্য কামনায় এবার তাঁর বাড়িতে ফল ও হেলথ ড্রিঙ্কস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সৌরভের সুস্থতা কামনায় মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার সাদরে গ্রহণ করলেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

গত বছরের শেষে করোনা আক্রান্ত হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হতে হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। সেখানে চারদিন চিকিৎসা চলার পর বর্তমানে বেহালায় নিজের বাড়িতে হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পেয়েছিলেন, তাঁর শরীরে ওমিক্রন নয়, করোনার আরেক প্রজাতি ডেল্টা প্লাস বাসা বেঁধেছে। করোনা আক্রান্ত সৌরভের আপাতত দিন কাটছে বাড়ির ভেতরেই। রবিবার তাঁর সুস্থতা কামনা করেই ফল ও হেলথ ড্রিংকস পাঠালেন মুখ্যমন্ত্রী। এদিন ডোনা গাঙ্গুলীর হাতে সেই সকল উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় কাউন্সিলর সুদীপ পোল্লে। কাউন্সিলর এর হাত থেকে ফলের ঝুড়ি নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সৌরভের স্ত্রী।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...