Wednesday, June 24, 2026

SET:করোনা আবহেই সুষ্ঠুভাবে হল রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের সেট

Date:

Share post:

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই রবিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় সেট পরীক্ষা। কোভিড বিধি মেনে একঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলে। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী।

আরও পড়ুন:আনন্দপুরে মাথা থেঁতলে খুন অটোচালক, চাঞ্চল্য এলাকায়

রাজ্যজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরইমধ্যে সেট পরীক্ষা স্থগিত না করে পূর্বের সিদ্ধান্ত মত পরীক্ষা নেওয়া হয়।  করোনার প্রতিকূলতা সত্ত্বেও সেট বা অধ্যাপক নিয়োগের পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করে শিক্ষা দফতর। প্রতিটি কেন্দ্রে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও কোভিড বিধি মেনে স্যানিটাইজার থেকে শুরু করে দূরত্ববিধি এবং প্রতিটি কেন্দ্রে আইসোলেশন রুমেরও ব্যবস্থা করা হয়। যাতে কোনও পরীক্ষার্থী কোভিড পজিটিভ হলে তিনি আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থীকেই বসানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য,বিভিন্ন সংগঠনের তরফে দাবি উঠেছিল, করোনার মধ্যে রবিবারের পরীক্ষাটি স্থগিত হোক। তবে দফতর এবং কমিশন একেবারে শেষ মুহূর্তে এসে পরীক্ষা বাতিল করতে রাজি হয়নি। পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবেই তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান এক শীর্ষ আধিকারিক।

করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর সেট পরীক্ষা হয়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় এববছর সেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর। তবে এবারও সেই করোনা কাঁটা। তবে প্রথমে স্থগিতের কথা উঠলেও পরীক্ষার্থীদের কথা ভেবেই করোনা আবহে অনুষ্ঠিত হল সেট পরীক্ষা।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...