Monday, March 23, 2026

Weather Forecast: ভরা পৌষেও বৃষ্টি,উধাও শীতের আমেজ

Date:

Share post:

ভরা পৌষেও দেখা নেই শীতের। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় তিন ডিগ্রি বেশি।শুধু শহরেই নয় পাল্লা দিয়ে জেলাগুলিতেও বাড়ছে তাপমাত্রা।

আরও পড়ুন:গুনে গুনে ৬০টা লুচি খেলেন কনস্টেবল! ভাঙলেন নিজের রেকর্ড

অলিপুর হাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে জানুয়রির শুরুতেও রাতের শীতের দেখা সে ভাবে মিলবে না। উধাও হবে উত্তরে হাওয়ার দাপটও। এর বদলে মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টি হতে পারে। ফলে কমতে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়াবিদরা ইতিমধ্যেই জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উধাও শাতের আমেজ। ইতিমধ্যেই সেই ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকেছে।যার জেরে ১১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকেই কলকাতা ও তার সন্নিহিত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে। বাঁকুড়া, বীরভূম পুরুলিয়া, বর্ধমানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টানা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৬ জানুয়ারি পর থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...