Tuesday, June 16, 2026

গুনে গুনে ৬০টা লুচি খেলেন কনস্টেবল! ভাঙলেন নিজের রেকর্ড

Date:

Share post:

আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি একবারে কটা লুচি খেতে পারবেন! আপনি বলবেন ১০টা বা বেশি হল ১৫ টা। কিন্তু অবাক করে দিয়ে এই পুলিশ কনস্টেবল খেয়ে নিলেন ৬০ টা লুচি। ভেঙে দিলেন নিজের ৫১টা লুচি খাওয়ার রেকর্ডও! লুচি খাওয়ার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের গন্ডা’র রিজার্ভ পুলিশ স্টেশন লাইনের উদ্যোগে ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় খাদ্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম ‘বড়া খানা’। এই প্রতিযোগিতায় Pradeshik Armed Constabulary (PAC)-র চিফ কনস্টেবল ঋষিকেশ রাই ৬০ টি পুরি খেয়ে রেকর্ড করে একেবারে নগদ কড়কড়ে ১০০০ টাকা পুরস্কার জিতে নিয়েছেন। শোনা যায় ছোটোবেলায় তিনি নাকি ১২০ টি পুরি একবারে খেতে পারতেন। ৪৮ টি পুরি খেয়ে দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছেন নতুন রিক্রুট কনস্টেবল অমিত কুমার সিং। গন্ডা পুলিশ স্টেশনের পক্ষ থেকে টুইট করে এই খবর দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য ‘বড়া খানা’ খাদ্য প্রতিযোগিতা আসলে গন্ডা’র রিজার্ভ পুলিশ লাইনের এক ঐতিহ্যবাহী খাদ্য প্রতিযোগিতা, যেটি নতুন রিক্রুট হওয়া এবং স্থায়ী কর্মচারীরা যৌথভাবে সংগঠিত করেন। যেখানে সবচাইতে বেশি পুরি যে খেতে পারে তাঁকে পুরস্কৃত করা হয়। এবারের এই প্রতিযোগিতায় সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সন্তোষ কুমার মিশ্র প্রতিযোগীদের হাতে নগদ টাকা পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন- বিজেপি কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল, ভোটের আগে কেন আগ্নেয়াস্ত্র সহ বিধাননগরে বাবু মাস্টার?

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...