Tuesday, June 16, 2026

e-Shram: কেন্দ্রের ‘ই শ্রম’-এ নাম নথিভুক্তে দ্বিতীয় স্থানে বাংলা, আবেদন ২ কোটি ৪০ লক্ষ

Date:

Share post:

দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দিতে গত অগাস্ট মাসে ‘ই শ্রম’ পোর্টাল শুরু করেছিল কেন্দ্র। সেই ই শ্রম পোর্টালের নাম নথিভুক্তদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় ২ কোটি ৪০ লক্ষ অসংগঠিত শ্রমিক ইতিমধ্যেই ‘ই শ্রম’ পোর্টালে নাম নথিভুক্ত করছেন। প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ।

কেন্দ্রের দাবি, ‘ই শ্রম’ পোর্টালে রেজিস্ট্রেশন করলে প্রায় ৩৮ কোটি শ্রমিক বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। অনলাইনে পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হবে। গুগল-এ গিয়ে eShram লিখে সার্চ করলেই পাবেন। রেজিস্ট্রেশনের পর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর-সহ একটি ই-শ্রম কার্ড দেওয়া হবে। ফোন বা কম্পিউটার থেকে ফর্ম ফিলআপ করা যাবে। রেজিস্ট্রেশন করলেই বিনামূল্যে ২ লক্ষ টাকার জীবন/দুর্ঘটনা বিমা পাবেন রেজিস্ট্রেশন করা শ্রমিকরা। প্রয়োজন অনুযায়ী নথিভুক্ত শ্রমিকদের আর্থিক সহায়তাও দেওয়া হতে পারে।

কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের শুরু করা ‘ই শ্রম’ পোর্টালে এখনও পর্যন্ত ৩৭ কোটি ২৩ লাখ ৬৩৯ জন শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে শনিবার পর্যন্ত ই-শ্রম কার্ড পেয়েছেন ২০ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৩৫০ জন। উত্তরপ্রদেশের মোট ৭ কোটি ২৭ লাখ ৭১ হাজার ৫০০ জন নথিভুক্ত হয়েছেন। এর পরেই পশ্চিমবঙ্গের সংখ্যা ২ কোটি, ৩৯ লাখ ৫ হাজার ৯৬৫। আর তৃতীয় স্থানে থাকা বিহারের শ্রমিক ১ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৪৬ জন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ওড়িশা এবং ঝাড়খণ্ড।

আরও পড়ুন- গুনে গুনে ৬০টা লুচি খেলেন কনস্টেবল! ভাঙলেন নিজের রেকর্ড

 

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...