Sunday, April 12, 2026

বিধাননগরে এবার নজর কাড়ছে সর্বকনিষ্ঠ প্রার্থী তৃণমূলের রাখাল

Date:

Share post:

তখনও হয়নি ভোটার কার্ড। সেই কিশোর বয়স থেকেই রাজনীতিতে পদার্পণ সম্রাট বড়ুয়ার। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের একজন সামান্য বুথ কর্মী হিসেবে সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি। এরপর দলের অনুগত সৈনিক হিসেবে রাজনীতির মূলস্রোতের দিকে নিজেকে একটু একটু করে নিয়ে যাওয়া। এবার সরাসরি নির্বাচনী ময়দানে ঘাসফুল শিবিরের প্রার্থী ২৭ বছরের তরুণ তুর্কি সম্রাট। যিনি এলাকায় রাখাল নামেই বেশি জনপ্রিয়।

ছাত্রজীবন থেকেই ডানপন্থী রাজনীতিতে বিশ্বাসী রাখাল। মন দিয়ে তৃণমূলের ছাত্রসংগঠনও সে করে থাকে। এবার তারুণ্য এবং অভিজ্ঞতা সংমিশ্রণে তৃণমূল প্রার্থী যে তালিকা করেছে বিধাননগর পুরসভার, তার মধ্যে অন্যতম মুখ রাখাল। ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিধাননগর পুরসভা এলাকার মূল সমস্যা নিকাশি ব্যবস্থা। আগামিদিনে মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে সবচেয়ে আগে নিকাশি ব্যবস্থাকেই গুরুত্ব দিতে চায় রাখাল। এর পাশাপাশি ওয়ার্ড-এর সৌন্দর্যায়নের দিকেও নজর থাকবে তার। জায়গা পেলে একটি কমিউনিটি হলও ওয়ার্ডবাসীকে উপহার দিতে বদ্ধপরিকর রাখাল।

করোনা আবহের জন্য বড় কোনও প্রচার নয়। পালা পালা করে তাঁর সহকর্মীদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি প্রচার করছেন তৃণমূলের এই তরুণ তুর্কি। এটাই জনসংযোগে তাঁর মূল হাতিয়ার। ৬ নম্বর ওয়ার্ডের মানুষও চাইছেন, এবার জয় হোক সম্রাটের।

আরও পড়ুন- Suicide Update: বকখালির আত্মহত্যাকাণ্ডে ধৃত পাঁচজনের তিনদিনের পুলিশ হেফাজত

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...