Thursday, June 18, 2026

Suicide Update: বকখালির আত্মহত্যাকাণ্ডে ধৃত পাঁচজনের তিনদিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার বকখালির (Bakkhali) ঝাউবনে ফেসবুকে লাইভ করে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সুলতানপুর থেকে পাঁচ মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতেরা সকলেই মৃত নস্কর পরিবারের মেয়ে পুনম দাসের (Punam Das) প্রতিবেশী। তাঁরা সকলেই ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। অভিযোগ, শনিবার তাঁরাও পুনমের বাড়িতে চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। পুনমের করা এফআইআরের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মারধর, যৌন নিগ্রহ, আত্মহত্যার প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কুলপি থানায় পৃথক একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় এই মহিলাদের নাম আছে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ঘটনায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর। যে ব্যাঙ্কে টাকা জমা পড়ার কথা ছিল সেই ব্যাঙ্কের ম্যানেজারকেও তদন্তের জন্য ডাকা হবে।

পুনম দাসের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দশ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। রবিবার, বকখালির জঙ্গলে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় কুলপির হাঁড়ার বাসিন্দা পুনমির বাবা-‌মা ও ভাই। অভিযোগ, টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল পুনম ও তাঁর বাপেরবাড়ির লোকেদের। যার জেরে আত্মহননের পথ বেছে নেয় পুনমমের পরিবার তিন জন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে। ডায়মন্ড হারবারের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। অভিযোগ পাওয়া মাত্র পুলিশ পাঁচ মহিলাকে গ্রেফতার করেছে।”

আরও পড়ুন- Abhishek Banerjee: সমর্থন করায় কুণাল সরকারকে ধন্যবাদ অভিষেকের, দিলেন একযোগে লড়াইয়ের বার্তা

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...