Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়াকে বিশেষ সম্মান জানাল ভারতীয় ডাক বিভাগ। হরিয়ানায় বসানো হল নীরজের নামে সোনার রং করা পোস্টবক্স।

২) এবার নোভাক জোকোভিচের পাশে দাঁড়ালেন সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যানা ব্রানাবিক। করোনা টিকাকরণগত নিয়ম না মানায় অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি জোকারকে। অস্ট্রেলিয়া থেকে ফেরত না পাঠিয়ে দেওয়া হয় জোকারকে, সেই বিষয়ে কথা বলেন ব্রানাবিক।

৩) পাকিস্তান সুপার লিগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের খেলার অনুমতি দিল না সেই দেশের ক্রিকেট বোর্ড। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান গ্রেম স্মিথ।

৪) দেশ জুড়ে বেড়ে চলেছে করোনার দাপট। আর এরই মাঝে ভারতের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। সূত্রের খবর,করোনার কথা মাথায় রেখে এই সিরিজ একাধিক মাঠে না করে একই মাঠে একাধিক ম্যাচ করার ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের।

৫) সামার সেট ওয়ান প্রতিযোগিতা জিতে দারুণ ভাবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি শুরু করল রাফায়েল নাদাল।। ফাইনালে তিনি হারালেন আমেরিকার যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় ম্যাক্সিম ক্রেসিকে। ম‍্যাচের ফলাফল ৭-৬ (৮-৬), ৬-৩।

৬) অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য নোভাক জোকোভিচকে চিকিৎসাগত ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছাড়ের সাহায্যে তিনি যে অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন, এমন কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি জোকোভিচকে। রবিবার আদালতে জোকোভিচের বিরুদ্ধে করা হলফনামায় এমনই জানালেন অস্ট্রেলিয়া সরকারের আইনজীবীরা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...