Saturday, April 4, 2026

কেপ টাউনে টিম ইন্ডিয়ার অনুশীলনে কোহলি

Date:

Share post:

নেলসন ম্যান্ডেলার দেশে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ার গন্ধ পেয়েছিল রাহুল, বুমরাহরা। কিন্তু জোহানেসবার্গে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষদিন ৭ উইকেটে জয় তুলে নিয়েছে ডিন এলগার অ্যান্ড কোম্পানি।  তবে এখনও ভারতের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে জিতলেই প্রোটিয়াদের জমিতে ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া।

জো’বার্গে পিঠে চোটের জন্য শেষ মুহূর্তে ছিটকে যেতে হয়েছিল অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। কেপ টাউনে বিরাট যে দলে ফিরবেন সেটার ঈঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আর রবিবার কোহলির নেটে ব্যাটিং করতে নামাটা এই বিষয়টাতে পুরোপুরি সিলমোহর ফেলে দিল।

পাশাপাশি, অনুশীলনে নামে গোটা ভারতীয় দলই। কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে বেশ জোরকদমেই প্র্যাকটিস সারেন তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...