Saturday, April 4, 2026

Weather Forecast:কাঁটা জোড়া পশ্চিমী ঝঞ্ঝা! রাজ্যজুড়ে উধাও শীত,মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার জেরে দাপট কমেছে শীতের। রাজ্যজুড়ে পৌষের কনকনে শীতের আমেজ উধাও। রাতেও নেই হাড়কাঁপানি ঠান্ডা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি।মঙ্গলবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন:কাশ্মীরিদের আতিথেয়তায় মুগ্ধ আটকে পড়া পর্যটকরা

আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, একটি পূর্বদিকে সরছে এবং আর একটি রাজস্থান থেকে মধ্যপ্রদেশ বরাবর একটি ঘূর্ণাবর্তের চাদর তৈরি করে রেখেছে। এর ফলে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। ফলত আবহাওয়ার বদল ঘটেছে। অন্যদিকে বরফের চাদরে ঢেকেছে উত্তর ভারতের একাংশ। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী, বদ্রীনাথে চলছে তুষারপাত। হিমাচলের সিমলা ও শ্রীনগরের উধমপুরে বরফ পড়ছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে তাপমাত্রা আবার কিছুটা স্বাভাবিক হবে।

আজ সকাল থেকেই মেঘলা আকাশ। আজ তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। মঙ্গলবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। শিলাবৃষ্টিও হতে পারে । ফের ১৬ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...