Tuesday, April 7, 2026

Delhi: কড়া পদক্ষেপ নিল দিল্লি, বন্ধ সব বেসরকারি কার্যালয়,বাড়ি থেকেই কাজ করার নির্দেশ

Date:

Share post:

রাজধানীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। তবে পুরোপুরি লকডাউন নয়। হোটেল, রেস্তরাঁ, বার বন্ধের পাশাপাশি বেসরকারি কার্যালয়ও বন্ধের পর এ বার রাজধানীতে বন্ধ হতে চলেছে সমস্ত বেসরকারি কার্যালয়। কর্মীরা বাড়িতে বসেই সারবেন অফিসের কাজ। সেই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে।শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা ‘দিল্লি ডিজাস্টার ম্যানজমেন্ট অথরিটি(ডিডিএমএ)-কে এই নির্দেশিকার আওতায় আনা হয়নি।

আরও পড়ুন:Lata Mangeshkar:করোনা আক্রান্ত কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

একদিকে ওমিক্রন আতঙ্ক,অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ। রাজধানীতে বেলাগাম হারে বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, আগামী দু-একদিনের মধ্যেই শহরে সংক্রমণ চূড়ায় পৌঁছবে। তাই সোমবার  বন্ধ হয়েছিল দিল্লির রেস্তরাঁ, হোটেলে বসে খাওয়াদাওয়া। তবে  ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে চালু ছিল সরকারি ও বেসরকারি অফিস। এ বার সেই নিয়মে বদল আনল ডিডিএমএ। নয়া নির্দেশিকায় সমস্ত বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই সমস্ত অফিসের ১০০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী সোমবার রাজধানীতে নতুন করে ১৯ হাজারের বেশি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যা রবিবারের প্রায় ২৫ শতাংশ কম। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৭ জন করোনা রোগীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। তবে সংক্রমণে লাগাম দিতে আরও কড়া বিধিনিষেধ চালু করল কেজরিওয়াল সরকার।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...