Saturday, June 27, 2026

Washington Sundar: করোনায় আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, অনিশ্চিত প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে

Date:

Share post:

এবার করোনায় ( Corona) আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar)। সূত্রের খবর কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এই মুহুর্তে মুম্বইতে রয়েছেন ওয়াশিংটন। করোনায় আক্রান্ত হওয়ার ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে অনিশ্চিত তিনি।

১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। সেই মত বুধবারই দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা ভারতীয় দলের। যদিও ওয়াশিংটন সুন্দরের বদলে এখনও অন্য কোন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম‍্যাচের একদিনের সিরিজ। কে এল রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ওয়াশিংটন ছাড়াও দলে স্পিনার হিসাবে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল। ১৯, ২১ এবং ২৩ জানুয়ারি হবে তিনটি ম্যাচ।

আরও পড়ুন:Ipl: আইপিএলে নতুন স্পনসর, জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...