Friday, June 26, 2026

New Zealand: ইতিহাস গড়া হল না বাংলাদেশের, কিউয়িদের বিরুদ্ধে এক ইনিংস এবং ১১৭ রানে হারল লিটনরা

Date:

Share post:

ইতিহাস গড়া হল না বাংলাদেশের( Bangladesh)। বাংলাদেশ-নিউজিল‍্যান্ডের দ্বিতীয় টেস্টে ( Bangladesh-New Zeala 2nd Test) এক ইনিংস এবং ১১৭ রানে জিতল কিউয়ারা। এরফলে দুই টেস্ট ম‍্যাচের সিরিজের ফলাফল ১-১। নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। কাজে এল না লিটন দাসের শতরানও।

বাংলাদেশ-নিউজিল‍্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫২১ রান করে কিউয়িরা। জবাবে ব‍্যাট করতে নেমে ১২৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ৩৯৫ রানের বিশাল লিড নেয় কিউয়িরা। বাংলাদেশকে ফলো অন করতে আহ্বান জানায় নিউজিল্যান্ড। ফলো অন করানোর পরে ব্যাট করতে নেমে মাত্র ২৭৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের হয়ে লড়াই চালান লিটন দাস। শতরান করেন লিটন। ১০২ রানের ইনিংস খেলেন লিটন। তবে লিটনের শতরান কাজে এল না। দুই ইনিংসে বোলিং-এ দাপট দেখায় কিউয়ি বোলরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের জোরে বোলারদের দাপট দেখা যায়। ৪ উইকেট নেন জেমিসন। নিল ওয়াগনার নেন ৩ উইকেট। টিম সাউদি নিলেন ১ টি উইকেট।

প্রথম টেস্ট জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। কিউয়িদের ঘরের মাঠে হারিয়েছিল প্রথমবার। শুধু ঘরের মাঠে নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় ছিল সেটি বাংলাদেশের।

আরও পড়ুন:Sc EastBengal: মুম্বই ম‍্যাচের ধারাবাহিকতা জামশেদপুর ম‍্যাচে ধরে রাখার ইঙ্গিত লাল-হলুদ ব্রিগেডের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...