Wednesday, April 8, 2026

কথা রাখল রাজ্য সরকার! বিষপানকারী শিক্ষিকাদের বদলি বাতিল, থাকছেন পুরনো জায়গাতেই

Date:

Share post:

হচ্ছে না বদলি। কথা রাখল রাজ্য সরকার। সোমবার ৫ বিষপানকারী শিক্ষিকা এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামের বদলির নির্দেশ বাতিল করল স্কুল শিক্ষাদফতর। পাশাপাশি আন্দোলনকারী ৭ জনের বেতন বন্ধ রেখেছিল সরকার। তাও চালু হচ্ছে। আবেদনের ভিত্তিতে বদলি বাতিল করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট দফতরের।

মাস কয়েক আগে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ শিক্ষিকা। বিক্ষোভের সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তাঁরা। সে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ চালান। সম্প্রতি তৃণমূলে যোগ দেন ওই পাঁচ জন। ব্রাত্য বসুই তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। ডায়মন্ডহারবারে তৃণমূলের যোগদান অনুষ্ঠানে যোগ দেন শিক্ষক নেতা মইদুল ইসলামও।

এরপর নিজেদের দাবিদাওয়া নিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। দীর্ঘক্ষণ আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বদলি রদ এবং বেতন চালুর আশ্বাস দেন। বৈঠক শেষে শিক্ষক নেতা মইদুল ইসলাম বলেছিলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছি। এতদিন লড়াইয়ের পর আমরা জয় পেলাম।” কথা রাখল রাজ্য সরকার। সোমবার বিজ্ঞপ্তি জারি করে ১৮ আগস্টের নির্দেশিকা বাতিল করে দেওয়া হয়। ফলে নিজেদের পুরনো জায়গাতেই থাকছেন ওই ৬ জন।

আরও পড়ুন- Corona: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

 

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...