Sunday, June 7, 2026

Bcci: প্রোটিয়াদের বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে ছিটকে গেলেন করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে ছিটকে গেলেন করোনা ( Corona) আক্রান্ত ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar)। বুধবার এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে এলেন জয়ন্ত যাদব।

এদিন বিসিসিআইয়ে তরফে সচিব জয় শাহ বলেন,”দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে বাদ করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন তিনি। বুধবার কেপ টাউন উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজে ওয়াশিংটনের বদলে দলে নেওয়া হল জয়ন্ত যাদবকে।”

এদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোট পান মহম্মদ সিরিজ। যার ফলে তৃতীয় টেস্টে নামতে পারেননি তিনি। সিরাজের চোট নিয়ে চিন্তায় রয়েছে দল। সেই জন্য এক দিনের দলে সিরাজকে রাখলেও যোগ করা হল নবদীপ সাইনিকে। এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, “সিরাজের চোট থাকায় সাইনিকে দলে রাখা হয়েছে।’’

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেপ টাউনে। ছবি পোস্ট বিসিসিআইয়ের।

আরও পড়ুন:Sc Eastbengal: জয় না পেলেও জামশেদপুরের বিরুদ্ধে ছেলেদের লড়াইয়ে মুগ্ধ রেনেডি

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...