Saturday, March 14, 2026

Corona Update: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ২২ হাজারের বেশি

Date:

Share post:

মঙ্গলবারের পর বুধবারেও রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২২ হাজারে। বাড়ল মৃত্যুও।

বুধবারের রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১৫৫জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ২৩ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ১১৭ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ১৭ হাজার ৫৮৫ জন। পাশাপাশি, এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৮১ হাজার ৩৭৫ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৯৫৯ জন। অন্যদিকে, বর্তমানে রা‌জ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ২৫১ জন।

দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। উত্তর দিনাজপুরে একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু।

আরও পড়ুন- Corona: করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিপোর্ট পজিটিভ স্বস্তিকারও

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...