Friday, April 3, 2026

ভাঙন অব্যাহত যোগী মন্ত্রিসভায়,পদত্যাগ করলেন বন ও পরিবেশ মন্ত্রী দারা সিং চৌহান

Date:

Share post:

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দামামা বাজার সাথে সাথেই পদত্যাগের হিড়িক চলছে যোগীর মন্ত্রীসভায়। গতকাল উত্তরপ্রদেশের শ্রম মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য ও তাঁর সহযোগী ৩ বিধায়ক ইস্তফা দেন বিধানসভায়।ঠিক তার পরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রী অখিলেশ যাদবের হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দেন ও দাবি করেন আগামী দিনে বিজেপি ছাড়বে আরও নেতা মন্ত্রী।

স্বামীপ্রসাদের কথার প্রতিচ্ছবি দেখা গেল আজ বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায়। উত্তরপ্রদেশের বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী দারা সিং চৌহান আজ বিধানসভায় গিয়ে পদত্যাগ করেন। যদিও তিনি এখনও বিজেপি ছাড়ছেন কিনা সেই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আগামি শুক্রবার তিনি তাঁর আগামি দিনের পরিকল্পনা জানাবেন।

আরও পড়ুন- মোদির পর এবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

প্রসঙ্গত, গতকাল যোগীর মন্ত্রিসভার হেভিওয়েট তথা অনগ্রসর সম্পদায়ের প্রভাবশালী নেতা স্বামীপ্রসাদ মৌর্য সপায় যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে প্রায় ৭বছর পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...