Tuesday, June 23, 2026

মোদির পর এবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

Date:

Share post:

এক মাস আগে দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) নরেন্দ্র মোদির(Narendra Modi) টুইটার হ্যাকিংয়ের ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। তবে শুধু প্রধানমন্ত্রী নয় এবার হ্যাকারদের কবলে পড়ল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেল। যদিও কিছুসময়ের মধ্যেই তা পুনরুদ্ধার করা হয় এবং পুরনো চেহারায় ফিরে আনা হয়।

জানা গিয়েছে, বুধবার সকালে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের(Twitter account) নাম বদলে হয়ে যায় ‘এলন মাস্ক’। এবং সেই টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা হতে থাকে। প্রত্যেক টুইটে লেখা ছিল ‘গ্রেট জব’। বিষয়টি নজরে আসতেই টুইটার হ্যান্ডেল পুনরুদ্ধারে নেমে পড়ে কেন্দ্র। দ্রুত মুছে ফেলা হয় কিছুক্ষণ আগে করা টুইট। এলন মাস্ক নাম বদলে ফের ফিরে আসে মন্ত্রকের নাম। পরে এই হ্যাকিং সংক্রান্ত খবরের কথা স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রক জানায়, টুইটার হ্যান্ডল আবার পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Swapan Banerjee: বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল একই ভাবে হ্যাক করেছিলো হ্যাকাররা। তাৎপর্যপূর্ণ ভাবে তা ঘটেছিল ঠিক এক মাস আগে, ১২ ডিসেম্বর, ২০২১-এ। সে বার মোদীর নিজের হ্যান্ডল থেকে টুইট করা হয়েছিল, ক্রিপ্টোকারেন্সির বৈধতা সংক্রান্ত ভুয়ো খবর। এক মাস পর ফের হ্যাকার-হানা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটারে।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...