Tuesday, March 31, 2026

বিশ্বরেকর্ড ডায়মন্ড হারবারে; একদিনে এক কেন্দ্রে ৫৩ হাজারের বেশি কোভিড টেস্ট

Date:

Share post:

বিশ্বরেকর্ড রেকর্ড এবং রেকর্ড! রাজ্যে নয়া নজির তৈরি করল ডায়মন্ড হারবারের সংসদীয় এলাকা। একদিনে ৫৩ হাজারের বেশি কোভিড পরীক্ষা হল সাত বিধানসভার সংসদীয় এলাকায়। সৌজন্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু দেশ কেন, দেশ ছাড়িয়ে অন্য দেশেরও কোনও একটি সংসদীয় এলাকায় এক দিনে ৫০ হাজারের বেশি কোভিড টেস্ট নজিরবিহীন ও বিরল।

ডায়মন্ড হারবারে কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন সাংসদ। সংসদীয় এলাকায় একদিনে ৩০ হাজার কোভিড টেস্টের চ্যালেঞ্জ নেওয়ার পর অনেকে তাকিয়ে ছিলেন, কী হয়, কী হয় ভেবে। কিন্তু অভিষেকের নেতৃত্বে ডায়মন্ড হারবার সব রেকর্ড ভেঙে দিল। টার্গেট ৩০ হাজারের গণ্ডি পেরিয়ে প্রায় দ্বিগুনের ঘরে কড়া  নেড়ে ৫৩ হাজার ২০৩ তে গিয়ে শেষ হল বুধবার বিকেলে। দেশের যে কোনও সংসদীয় এলাকায় একদিনে রেকর্ড টেস্ট।

স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিবসে তাঁকে এভাবেই শ্রদ্ধা জানানোর কথা ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই টার্গেটে পৌঁছে অভিষেক অবশ্যই খুশি। ডায়মন্ড হারবারের পরিস্থিতি সরেজমিনে দেখতে যাওয়ার আগে বললেন, রাজ্যের যে  কোনও সংসদীয় এলাকায় ৭ দিনের মধ্যে কোভিড পজিটিভের মাত্রা কমিয়ে আনার প্রশ্নে এখন ডায়মন্ড হারবার শীর্ষে। শতাংশের হিসাবে ২.১৬%। আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে ২% শতাংশের নিচে সংক্রমণ নামিয়ে আনা। তারপর লড়াই চলবে। ডায়মন্ড হারবারকে কোভিডমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মানুষের পাশেই থাকাই আমাদের প্রথম লক্ষ্য। লড়াই চলবে।

অভিষেক করে দেখালেন। কেন ডায়মন্ড হারবার রাজ্য তথা দেশের মডেল হয়ে উঠছে, তা বোঝা যাচ্ছে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...