Monday, June 22, 2026

“শুভেন্দু নেংটি ইঁদুর, ওর কোনও দাম নেই”, বিদ্রুপ অনুব্রত মণ্ডলের

Date:

Share post:

গঙ্গাসাগর মেলার (Gangadagar Mela) নজরদারি কমিটি থেকে রাজ্যের আপত্তির ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikary) ছেঁটে ফেলেছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court). এই ঘটনার পরই শুভেন্দু অধিকারী তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে বলেছিলেন, “আসলে রাজ্য সরকার বিজেপিকে (BJP) ভয় পায়। বিরোধী দলনেতাকে ভয় পায়। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banarjee) সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা বিরোধী দলনেতাক যে ভাবেই হোক আটকাও।” পাল্টা দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) শুভেন্দুকে উদ্দেশ্য করে কটাক্ষ ছিল, ”তুচ্ছ মানুষ”।

এবার আরও একধাপ এগিয়ে নিজের চেনা মেজাজে এবার শুভেন্দুকে ”নেংটি ইঁদুর” বলে তোপ দাগলেন তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী একটা নেংটি ইঁদুর। ওর কী দাম আছে। বলছে, বিরোধী দলনেতাকে না কি ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নামে ভয় পায়। ও তো সবে নেংটি ইঁদুর। ওকে আবার কী ভয় পাবে। চুরি করে জিতেছে।” একই সঙ্গে বিজেপিকে ভেড়ার দল বলেও বিদ্রুপ করেন অনুব্রত।

আরও পড়ুন:বিজেপি বিধায়কের স্ত্রী ও মেয়ে করোনা আক্রান্ত, ফল পৌঁছলেন তৃণমূল নেতা

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...