Friday, April 3, 2026

Covid Update:উদ্বেগ বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ দু’লক্ষের গণ্ডি পার

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনা। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে তা সত্ত্বেও বেলাগাম সংক্রমণের জেরে উদ্বিগ্ন কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন।সংক্রমণের হার বুধবারের তুলনায় বেড়ে হয়েছে ১৩ শতাংশ।সেই সঙ্গে পাল্লা দিচ্ছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটির রেট।

আরও পড়ুন:কনটেনমেন্ট জোনের ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৬২ হাজার বেশি।যা রীতিমত উদ্বেগের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা তেমনভাবে বাড়েনি।  গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজারেরও বেশি।

পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৪৮৮ জন।গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। ৪৬ হাজার ৭২৩ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে তা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২২ হাজার ১৫৫ জন।

এমতাবস্থায় দেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের নিয়ে আলোচনা সেরেছেন তিনি। আজ মুখ্যমন্ত্রীদের কোভিড রুখতে প্রয়োজনীয় নির্দেশিকা দিতে পারেন মোদি। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...