Wednesday, June 24, 2026

কনটেনমেন্ট জোনের ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

কনটেনমেন্ট জোনের (Containment Zone) ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কনটেনমেন্টের ঘেরাটোপে থাকা বাসিন্দারা যাতে ভোট দিতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয়েছে পুর-ভোটের (Municipal Corporation Election) দিন, অর্থাৎ ২২ জানুয়ারি একেবারে শেষবেলায় কনটেমেন্টের ভিতরে থাকা বাসিন্দারা তাঁদের ভোট দিতে পারবেন।

২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরনিগমে ভোট।রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পুরভোটে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। রাজ্য কমিশনের নির্দেশিকা জানাচ্ছে, শেষ এক ঘণ্টা ভোট দিতে পারবেন কনটেনমেন্টে থাকা বাসিন্দারা। বিকেল ৪টে থেকে ৫টা, এই এক ঘণ্টা তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- পুর এলাকায় ভ্যাকসিন কর্মসূচি কমিশনের, আজ হাইকোর্টে পুরভোটের ভাগ্য নির্ধারণ

রাজ্যের সংক্রমণ মানচিত্রে কলকাতার পরেই আছে উত্তর ২৪ পরগনার। বুধবারের রিপোর্ট, কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা প্রায় সাড়ে ৪ হাজার ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...