Thursday, April 2, 2026

Lata Mangeshkar:শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউতেই কিংবদন্তী সংগীতশিল্পী

Date:

Share post:

আগের থেকে খানিকটা সুস্থ আছেন কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। বাইরে থেকে অক্সিজেনও দিতে হচ্ছে না তাঁকে। তবে নিউমোনিয়া এবং কোভিড থাকায় আইসিইউ-তেই রয়েছেন তিনি।  করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ডাঃ প্রতীত সমধানী জানিয়েছেন, গায়িকার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।

আরও পড়ুন:ওমিক্রন ও ডেল্টার সংক্রামক ক্ষমতাকে রুখে দিচ্ছে কোভ্যাক্সিনের বুস্টার ডোজ, দাবি ভারত বায়োটেকের

নিউমোনিয়া এবং কোভিডে আক্রান্ত হওয়ায় লতা মঙ্গেশকরকে আইসিইউতেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।  তাঁর বয়স বিবেচনা করেও তাঁকে আগামী ৭ থেকে ৮ দিন সবসময় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বেশ কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বর্ষীয়ান গায়িকা। এরইমধ্যে করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। প্রতি মুহূর্তে শরীরের আপডেট পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিল্পীর শারীরিক দিকটি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। শরীরে বেশ কিছু সমস্যা থাকায় এখনও বেশ কিছুদিন হাসপাতালে রাখা হবে তাঁকে।

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...