Friday, April 3, 2026

উত্তরপ্রদেশ নির্বাচন: বিজেপির প্রার্থী বাছাইয়ের বৈঠকে আজ উপস্থিত থাকবেন খোদ মোদি

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের(lok sabha election) আগে হাইভোল্টেজ নির্বাচন যদি ধরা যায় তবে সেটা উত্তরপ্রদেশ। আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। উপহারের ঝুলি কাঁধে দফায় দফায় উত্তরপ্রদেশে সফর করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার দিল্লিতে হবে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রার্থী বাছাইয়ের বৈঠক। আর এই বৈঠকে উপস্থিত হতে চলেছেন খোদ নরেন্দ্র মোদি। বলার অপেক্ষা রাখে না বিজেপির(BJP) কাছে এই নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ। মোদির পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির নির্বাচনী কমিটির সদস্যরা।

বিজেপি সূত্রে খবর, দিল্লিতে আজ গেরুয়া শিবিরের সদর দপ্তরে হবে এই হাইভোল্টেজ বৈঠক। যেখানে ৪০৩ আসনের উত্তরপ্রদেশের আজ অন্তত ১৭৫ টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। জানা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে অযোধ্যা থেকে প্রার্থী হবেন যোগী আদিত্যনাথ। শুরুতে মুখ্যমন্ত্রীকে মথুরা থেকে প্রার্থী করার দাবি উঠেছিল। তবে শেষ পর্যন্ত অযোধ্যা থেকেই তাকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে চূড়ান্ত সীলমোহর পড়তে চলেছে আজ। তবে সব কিছুকে ছাপিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী বাছাইয়ের বৈঠকে মোদির উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ২২-এর উত্তর প্রদেশ নির্বাচন নরেন্দ্র মোদির কাছে কতখানি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:Covid Update:উদ্বেগ বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ দু’লক্ষের গণ্ডি পার

উল্লেখ্য, উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০,১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারী এবং ৩ ও ৭ মার্চ৷ ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে৷

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...