Friday, April 3, 2026

বিজেপি ভাঁওতাবাজ, শিলিগুড়িতে তৃণমূলকে সমর্থনের ঘোষণা গোর্খা জনমুক্তি মোর্চার

Date:

Share post:

‘‘সারা বছর কাজের সময় খুঁজে পাওয়া যায় না। অথচ শিলিগুড়িতে (Siliguri)যেই ভোট এসেছে, বিজেপি (BJP) নেতারা হইহই করে ময়দানে নেমে পড়েছে। গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। ওরা ভুলে যাচ্ছে, দার্জিলিং (Darjeeling) জেলার মধ্যেই পাহাড়। সেখানে গত এক দশকের বেশি সময়ে ওরা কী কী মিথ্যা বলেছে। আমরা দেরিতে বুঝেছি বলে ঠকেছি। শিলিগুড়ির মানুষকে এখনই সেটা বুঝতে হবে। এবং বিজেপির থেকে দূরে থাকতে হবে। ভাঁওতাবাজদের থেকে সতর্ক থাকতে হবে।” বক্তা বিমল গুরুংয়ের (Bimal Gurung) দল গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri)।

আরও পড়ুন:পুর এলাকায় ভ্যাকসিন কর্মসূচি কমিশনের, আজ হাইকোর্টে পুরভোটের ভাগ্য নির্ধারণ

একইসঙ্গে আসন্ন শিলিগুড়ি পুরনিগমের ভোটে ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীদের সমর্থনের ঘোষণা করেছে মোর্চা। শিলিগুড়ির দাগাপুর এলাকায় দলীয় দফতরে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকের পর দলের রোশন গিরি পুরভোটে সমতলের গোর্খাদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে কমবেশি সব জায়গাতেই গোর্খা বা নেপালি ভাষাভাষীরা মানুষ থাকেন। বিশেষ করে মাল্লাগুড়ি, জংশন, প্রধাননগর, গুরুং বস্তি, ভানুনগর, দুই মাইল এলাকার বহু ওয়ার্ডে নেপালি ভোটারদের ব্যাপক প্রাধান্য রয়েছে। এই ভোটারদের একটি বড় অংশ সেই সুবাস ঘিসিংয়ের আমল থেকে পাহাড়ের নেতাদের কথায় যে প্রভাবিত হয়, তার প্রমাণ লোকসভা কিংবা বিধানসভা ভোটেও মিলেছে। ফলে গোর্খা জনমুক্তি মোর্চার তৃণমূলকে সমর্থন করার আনুষ্ঠানিক ঘোষণা শিলিগুড়ি পুরভোটে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...