Friday, June 26, 2026

করোনাকে ফুৎকারে উড়িয়ে ‘মাঘ মেলা’য় ছাড় ঘোষণা যোগী আদিত্যনাথের

Date:

Share post:

দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও হুঁশ ফেরেনি উত্তর প্রদেশের। ভয়াবহ এই পরিস্থিতির মাঝেই প্রয়াগরাজে (Prayagraj) “মাঘ মেলা” আয়োজনের সিদ্ধান্ত নিলেন উত্তর প্রদেশের(Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। ফলস্বরূপ শুক্রবার এই মেলায় লক্ষাধিক ভক্ত পবিত্র স্নান করবেন বলে মনে করা হচ্ছে।

দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে যেকোনো রকম সমাবেশে বারবার লাগাম টানা আবেদন জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসবে অবশ্য বিন্দুমাত্র হুশ নেই যোগী আদিত্যনাথের। সামনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে পুণ্যস্নান বন্ধ করে হিন্দু ভাবাবেগে আঘাত দিতে মোটেই রাজি নন তিনি। আর সেই বিষয়টিকে মাথায় রেখে মাঘ মেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে যোগী অবশ্য জানান, যারা উপসর্গযুক্ত অথবা যাদের টিকার দুটি ডোজ নেওয়া হয়নি তাদের মেলায় উপস্থিত হওয়া উচিত নয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে মাঘ মেলা আয়োজনের দায়িত্বে থাকা স্বাস্থ্য আধিকারিক জয় কিষাণ জানান, “আমরা মাস্কের মতো সতর্কতা তুলে ধরে অনেক জায়গায় হোর্ডিং লাগিয়েছি। আমাদের স্ক্রিনিং টিম রয়েছে।”

আরও পড়ুন:Lata Mangeshkar:শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউতেই কিংবদন্তী সংগীতশিল্পী

উল্লেখ্য, গত সপ্তাহে প্রয়াগরাজে কোভিড সংক্রমণ দশগুণ বেড়ে ৯২ থেকে হয়েছে ১২৬৭। উত্তর প্রদেশ জুড়ে সংক্রমণ ৩,১৭৩ থেকে বেড়ে ৫৭,৩৫৫ হয়েছে। কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে উত্তর প্রদেশ এবং অন্যান্য নির্বাচনী রাজ্যগুলিতে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় সমাবেশ নিষেধাজ্ঞা একেবারেই রাজি নয় যোগী আদিত্যনাথ।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...