Saturday, June 13, 2026

Train Accident:দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলমন্ত্রী

Date:

Share post:

মধ্যরাতেই হাওড়া থেকে ময়নাগুড়ির উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে বিশেষ ট্রেনে করে ময়নাগুড়ির উদ্দেশে রওনা দেন। সকালেই পৌঁছন দুর্ঘটনাস্থলে। ট্রলিতে চেপে ঘটনাস্থলে পরিদর্শন করেন। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,” অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।” পাশপাশি মৃতদের ও  তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সামগ্রিক বিষয়টির উপর নজর রাখছেন। আমি এখানে এসেছি দুর্ঘটনার মূল কারণ জানতে।

আরও পড়ুন:রেল দুর্ঘটনার উদ্ধারকাজে রাতেই নামল অভিষেকের যুবশক্তি

গতকাল মধ্যরাতে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং রেল বোর্ডের ডিজি (সেফটি) সঙ্গে নিয়ে হাওড়া থেকে ময়নাগুড়ির উদ্দেশে রওনা দেন রেলমন্ত্রী। কী কারণে দুর্ঘটনা ঘটল, কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, রেললাইনে কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখবেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার  বিকেল পাঁচটা নাগাদ লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। সেই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...